ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু,আক্রান্ত ১০০৭

ads

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃত্যু সংখ্যা ৭ হাজার ৭১৮ জনের দাড়ালো। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরো ১০০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন। মৃতদের মধ‌্যে পুরুষ ২১ জন, নারী ১০ জন।


বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ।


টানা ছয় দিন পর নতুন রোগীর সংখ্যা হাজার পার হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বুধবার (৬ জানুয়ারি) ৯৭৮ জন, মঙ্গলবার (৫ জানুয়ারি) ৯৯১ জন, সোমবার (৪ জানুয়ারি) ৯১০, রোববার (৩ জানুয়ারি) ৮৩৫, শনিবার (২ জানুয়ারি) ৬৮৪ ও শুক্রবার (১ জানুয়ারি) ৯৯০ জন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে।


এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।


শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিলো।


এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল।


মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। অবশ্য কিছুদিন ধরে নতুন রোগী শনাক্ত দুই হাজারের কম। তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে।


জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

ads
ads
ads

Our Facebook Page